News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই নাবালিকাকে ধর্ষনের অভিযোগে ধর্ষককে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের
Image

দুই নাবালিকাকে ধর্ষনের অভিযোগে ধর্ষককে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৭ সেপ্টেম্বর: দুই নাবালিকাকে ধর্ষন করার অভিযোগে ধর্ষককে পাঁচবছরের কারাদণ্ড ও জরিমানা ঘোষণা করল আদালত। 
২০২৩ সালের ১লা ডিসেম্বর, রাত ১১:৩০ টায় কাঞ্চনপুর মহকুমার দশদার হেলেনপুর গ্রামে দুই নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। ধর্ষক ডেভিড রিয়াং, ওই দুই নাবালিকা ও তাদের অন্ধ দিদিমার ঘরে প্রবেশ করে এবং নাবালিকাদের ধর্ষন করে। মা-বাবার অনুপস্থিতিতে এই ঘটনা ঘটে, যা পরের দিন কাঞ্চনপুর থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়। ওই মামলার নাম্বার ছিল ৫১/২০২৩।

মামলা চলাকালে সরকার পক্ষ ৮ জন সাক্ষী উপস্থাপন করে। বিচার শেষে, বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা ডেভিড রিয়াংকে তিনটি ধারায় সাজা দেন। ভারতীয় দণ্ডবিধির ৪৪৮ ধারায় ১ বছরের জেল এবং ১০০০ টাকা জরিমানা, ৩৫৪ ধারায় ৫ বছরের জেল এবং ১০০০ টাকা জরিমানা এবং পক্সো আইনের ৮ নম্বর ধারায় ৫ বছরের জেল ও ১০০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top