News Flash

Image

সাসপেন্ডেড সাব-ইন্সপেক্টর সৌরভ দাস

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ সেপ্টেম্বর: খোয়াই পুলিশ সুপারের এক আদেশ মূলে কল্যাণপুর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর সৌরভ দাসকে সাসপেন্ড করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন অনৈতিকভাবে গাড়ি চেকিং এর নামে বিভিন্ন প্রকারের যানচালকদের হয়রানি করা এবং উৎকোচ আদায় করার অভিযোগে গতকাল কল্যাণপুর জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং একটা সময়ে অনলাইনে উৎকোচ গ্রহণ করার পর সেই টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর বাবু।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে  রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্যসমৃদ্ধ আকারে সংবাদ পরিবেশিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অবশেষে আজ অর্থাৎ শুক্রবার এক আদেশ মূলে খোয়াই জেলার পুলিশ সুপার সাব ইন্সপেক্টর সৌরভ দাসকে সাসপেন্ড করে অনতি বিলম্বে পুলিশ হেড কোয়ার্টারে পর্যবেক্ষণে থাকার নির্দেশ জারি করেছেন।এর পাশাপাশি সাব-ইন্সপেক্টর এর ঘুষ কাণ্ডে সাথে থাকা এসপিও জওয়ান বিকাশ দাসের বিরুদ্ধেও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top