News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ৯.৮৪ লক্ষ পরিবারকে বিনামূল্যে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি বিতরণের সিদ্ধান্ত : খাদ্য মন্ত্রী 
Image

ত্রিপুরায় ৯.৮৪ লক্ষ পরিবারকে বিনামূল্যে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি বিতরণের সিদ্ধান্ত : খাদ্য মন্ত্রী 

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : ত্রিপুরায় ৯.৮৪ লক্ষ পরিবারকে বিনামূল্যে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার জন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৬.৮৪ কোটি টাকা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুর নিগম এলাকায় যে সমস্ত ভোক্তাদের রেশন কার্ড ই-কেওয়াইসি করা আছে তাদের পিভিসি রেশন কার্ড প্রদান করা হবে।

এদিন  তিনি বলেন, সম্প্রতি রাজ্য একটি প্রলয়ঙ্করী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বন্যা দুর্গত মানুষের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী বন্টনে হাত বাড়িয়েছে। ক্ষতিগ্রস্থ বা গৃহহীন মানুষের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য ৯.৮৪ লক্ষ পরিবারকে অক্টোবর এবং নভেম্বর মাসে কার্ড পিছু অতিরিক্ত ১০ কেজি চাল বিতরণের ঘোষণা দিয়েছে।

পাশাপাশি, রেশন কার্ডধারী ভোক্তাদের বিনামূল্যে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা রাজ্যের রেশন শপে আসন্ন উৎসবের মাসে ৪৯২ মেট্রিক টন সুজি; ১৯৬৮ মেট্রিক টন ময়দা এবং ৯৮৪ মেট্রিক টন চিনি রাজ্য সরকার রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে। তার জন্য ব্যয় হবে ৬.৮৪ কোটি টাকা। 

এদিন তিনি আরও বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি রাজ্য স্তরের কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পিভিএস রেশন কার্ড চালু হচ্ছে৷ আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুর নিগম এলাকায় যে সমস্ত ভোক্তাদের রেশন কার্ড ই-কেওয়াইসি করা আছে তাদের পিভিসি রেশন কার্ড প্রদান করা হবে।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top