News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়াতে জেলাভিত্তিক জাতীয় এ্যপ্রেন্টিস প্রচার যোজনার অন্তর্গত এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত
Image

বিলোনিয়াতে জেলাভিত্তিক জাতীয় এ্যপ্রেন্টিস প্রচার যোজনার অন্তর্গত এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৭ সেপ্টেম্বর: জাতীয় এ্যপ্রেন্টিস প্রচার যোজনার অন্তর্গত জেলাভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় আজ বিলোনিয়া আইটিআই অর্থাৎ শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউশনে। উপস্থিত ছিলেন রাজ্য স্কিল ডাইরেক্টরেট এর উপ-অধিকর্তা দেবাশীষ বর্মন, শিল্প বিনিয়োগ কেন্দ্র দক্ষিণ ত্রিপুরা জেলার জেনারেল ম্যানেজার হিমাদ্রি শেখর দেবনাথ, বিলোনিয়া আইটিআই এর অধ্যক্ষ সোমরাজ মজুমদার সহ অন্যান্য অতিথিগন।

এই একদিনের কর্মশালা বা প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সরকার দ্বারা বিভিন্ন সুবিধা সমূহ আইটিআই উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের এবং দক্ষিণ জেলার ছোট বড় শিল্পপতিরা যাতে নিজেদের রেজিষ্টেশনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এ্যপ্রেন্টিস নিয়োগ করতে পারেন তাই ভারত সরকার এই যোজনার নাম দিয়েছেন নেপস অর্থাৎ ন্যাশনাল এ্যপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম।

এক্ষেত্রে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিতে ইচ্ছুক প্রার্থীরা রেজিস্ট্রেশন করবেন তারপর নিজেদের পছন্দমত পোস্টে কোম্পানিতে আবেদন করবেন, এক্ষেত্রে কোম্পানির কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং একটা চুক্তিপত্র তৈরি করবেন এই চুক্তিপত্রে যদি প্রার্থীরা সমস্ত শর্তে রাজি থাকে তবেই চুক্তিপত্র চূড়ান্ত হবে,এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিলোনিয়া আই টি আই এর অধ্যক্ষ সোমরাজ মজুমদার।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top