News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের প্রি-সেশন ক্যাম্পে ৪৪ জনকে ডাকা হলো 
Image

অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের প্রি-সেশন ক্যাম্পে ৪৪ জনকে ডাকা হলো 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের প্রি-সেশন ক্যাম্পে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত ৪৪ জন অনূর্ধ্ব ১৫ গার্লস ক্রিকেটারদের ২০২৪-২৫ বছরের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ক্যাম্পে অংশ নিতে  পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বেলা বারোটায় নরসিংগড় স্থিত পিটিএ গ্রাউন্ডে খেলোয়াররা রিপোর্ট করবে বলে টিসিএ সচিব এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রাথমিক বাছাইকৃত তথা শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: সদরের অস্মিতা রায়, সাক্ষী বার্মা, অনুভা পাল, ক্রিস্টিনা রেমা, উক্তি দাস, মোনালি শর্মা, রিমসা কর্মকার, মৃত্তিকা চৌধুরী, অভিজ্ঞা বর্ধন, ফুলেশ্বরী দেবনাথ, স্নেহা নোয়াতিয়া, সোনাক্ষী ভৌমিক, মুনমুন বনিক। বিশালগড়ের অনুষ্কা শীল, দীপ্তি মারাক, সৃজিতা মজুমদার, শ্রাবন্তী চৌধুরী, পূর্বা চৌধুরী। মোহনপুরের ভাবনা দেব, মোনালিসা দে, কোয়েল সরকার। কমলপুরের রিয়া দাস। জিরানিয়ার নিকিতা দেবনাথ। শান্তির বাজারের এলিজা দেববর্মা, অঙ্কিতা পাটারি, নিশিকা দেববর্মা, রুমা দেববর্মা, রবিনা দেববর্মা। উদয়পুরের এঞ্জেল পাল, ঋষিতা সূত্রধর। অমরপুরের তামান্না দাস। বিলোনিয়ার শ্যামাশ্রী সেন। লংতরাই ভ্যালির সাহিলি দেববর্মা, কৃষ্ণা দেববর্মা, নেদ্রিনা বড়ুয়া, উৎকর্ষী মজুমদার, পূজা বিশ্বাস, প্রতীক্ষা দে। ধর্মনগরের স্বস্তিকা তেলি, কৈলাশহরের জান্নাত উল নাইমা, তেলিয়ামুড়ার তানিয়া দেব। এবং মধুমিতা সরকার, স্নেহা সরকার ও রেবিকা নোয়াতিয়া। কোচ তপন কুমার দেব, মাম্পি দেবনাথ।‌ ফিজিও পাপিয়া দেবনাথ ও ট্রেইনার বাপি বিশ্বাস।

Releated Posts

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top