News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকাকে ধর্ষনের অপরাধে আসামীকে ২০ বছরের কারাদণ্ড দিল আদালত
Image

নাবালিকাকে ধর্ষনের অপরাধে আসামীকে ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর: একটি নাবালিকাকে ধর্ষনের অপরাধে ৩৭৬ ধারায় এবি আইনে ২০ বছরের জেল ও ২০ হাজার টাকা এবং পক্স ৬ ধারায় আসামিকে ২০ বছরের জেল ও ২০০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেলের নির্দেশ দিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অংশুমান দেববর্মা।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের চার জুন সাকাইবাড়ি ছয় নং ওয়ার্ডে মাটি ফেলা হচ্ছিল। একটি মাত্র ছয় বছরের মেয়ে এই মাটি ফেলা দেখতে গিয়েছিল। সেখানে কৈলাসহরের এক বৃদ্ধ হামিদ আলী(৭০) নাবালিকা মেয়েটিকে পেয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এদিকে নাবালিকার পরিবারের সদস্যরা এই ঘটনায় মহিলা থানায় এক মামলা নথিভুক্ত করে।

তারপর মহিলা থানার তদন্তকারী অফিসার মাত্র এক মাস মধ্যে তদন্ত ‌শেষ করে সাব-ইন্সপেক্টর সঞ্চিতা নাথ রিপোর্ট জমা দেয়। ১৬ জনের সাক্ষী দানের পর  বিচারক অংশুমান দেববর্মা আসামিকে ৩৭৬ এর এ এবং বি ধারায় ২০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে। একই সাথে পক্সো ছয় ধারা অনুযায়ী ২০ বছরের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে। অনাদায়ে ছয় মাসের আরো অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুদর্শন শর্মা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top