News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অব্যাহত সাফাই অভিযান, বৃক্ষ রোপন সহ , স্বচ্ছ সাথীদের জন্য স্বাস্থ্য শিবির, সম্মাননা জ্ঞাপন 
Image

রাজ্যে স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অব্যাহত সাফাই অভিযান, বৃক্ষ রোপন সহ , স্বচ্ছ সাথীদের জন্য স্বাস্থ্য শিবির, সম্মাননা জ্ঞাপন 

আগরতলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৪: সারা দেশের সাথে রাজ্যের সমস্ত অংশে চলছে স্বচ্ছতাই সেবা বা স্বচ্ছতা হি  সেবা কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু স্বচ্ছতাই  সেবা কর্মসূচি চলবে ১লা অক্টোবর পর্যন্ত। পরদিন, মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে পালিত হবে স্বচ্ছ ভারত দিবস । এর আগে এই পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্রে পরিবেশকে  পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ করে তোলার আহ্বান রেখে রাজ্যেও চলেছে সকল স্তরে স্বচ্ছতা কর্মসূচি।

রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা জানান, এবারের স্বচ্ছতাই সেবা পক্ষে ” স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা”র মন্ত্রকে জন- আহবান হিসেবে তুলে ধরা হয়েছে। স্বচ্ছতাকে সার্বজনীন করে তুলতে, রাজ্যের সমস্ত জেলের অধীনে সব কয়টি নগর উন্নয়ন সংস্থা, পুর নিগম ও পুর পরিষদ এর নেতৃত্বে এই কর্মসূচি চলেছে।

নগরোন্নয়ন দপ্তরের জনৈক আধিকারিক জানান, পুরো পরিষদ ও নগর সংস্থাদের আয়োজনে স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মী অধিকারিকরা প্রতিদিন এই অভিযানে সামিল হচ্ছেন । স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা কর্মসূচিটি যুক্ত হয় ছাড়াও, স্বচ্ছতার শপথ, মানব শৃঙ্খল, রেলি আয়োজিত হচ্ছে। পরিবেশকে স্বচ্ছ রাখার প্রচারে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে ।একইসাথে, কার্যালয়, প্রতিষ্ঠান, জনবহুল এলাকা, বাজার সহ  আশপাশ এলাকেকে বর্জ্যমুক্ত ও প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রাখার জন্য চলেছে পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযানে যুক্ত হচ্ছে বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, ও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা । 

বিভিন্ন পুর সংস্থার ব্যবস্থাপনায় স্বচ্ছতা অভিযান সহ  ‘এক পের্ মা কি নাম’ এর আহ্বানের সাথে সঙ্গতি রেখে বৃক্ষ রোপন, সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্য শিবির করা, জন আরোগ্য যোজনার কার্ড বিতরণ এবং সাফাই কর্মীদের বিশেষভানে সম্মাননা ও পুরস্কৃত করা হচ্ছে । স্বচ্ছতা হি সেবা অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এই অভিযানের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন জায়গায় সাইক্লোথন, ম্যারাথন, মানব বন্ধন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাজ্যস্তরের স্বচ্ছতা হি সেবা পক্ষের সূচনা হয় গোমতি জেলার উদয়পুরে । এর সূচনা করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সমস্ত জনগণকে স্বচ্ছতা অভিযান অংশ  নেবার আহবান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি সাধারণ জনগণ সকলে যদি নিজ নিজ এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে বিভিন্ন ধরণের রোগব্যাধি সহজে ছড়াতে পারেনা, এবং অনেক রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে। তিনি সেদিন বলেন, প্রধানমন্ত্রী এই দিশাতেই  কাজ করছেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যারফলে স্বচ্ছতা আজ একটি গুরুত্বপূর্ণ প্রচারাভিযানের রূপ পেয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশে চলতে থাকা দীর্ঘদিনের অনেক সমস্যাও সমাধান করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। রাজ্যে যারা প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার অন্তর্ভুক্ত হতে পারেননি তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে।

সেদিনই, সিপাহীজলা জেলাভিত্তিক স্বচ্ছতা হি সেবা অভিযানের সূচনা করেন মুখ্যসচিব জে কে সিনহা। অনুষ্ঠানে মুখ্যসচিব বলেন, স্বচ্ছতা অভিযান শুধুমাত্র একদিনের জন্য কোনও কর্মসূচি নয়। স্বচ্ছতা অভিযানকে  মানুষের নিজের জীবনশৈলীর নিত্য সঙ্গী করে নিতে হবে। নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশ স্বচ্ছ রাখার অনুশীলন ও কর্তব্যকে অভ্যাসে পরিণত করতে হবে। জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, নিজে স্বচ্ছ থাকলে এবং পরিবেশ স্বচ্ছ রাখতে পারলে অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায়।

খোয়াই জেলা ভিত্তিক জেলাভিত্তিক স্বচ্ছতা-হি-সেবা কর্মসূচি  আয়োজিত হয় ১৮ সেপ্টেম্বর। খোয়াই পুরো মপরিষদের বনকরে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের বনমন্ত্রী শ্রী  অনিমেষ দেববর্মা বলেন স্বচ্ছতা অভিযানের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজ যেমন করতে হবে তেমনি পরিবেশকে ও প্রকৃতিকে নির্মল রাখতে হবে। বৃক্ষরোপনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বনমন্ত্রী বলেন, ব্যাপক সংখ্যায় গাছ লাগানো না হলে প্রকৃতির রোষ থেকে কেউ বাঁচতে পারবেনা। এদিন, খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে পুর এলাকার ১০ জন মহিলা সাফাই কর্মীর হাতে একটি করে ছাতা ও ১০ জন পুরুষ সাফাই কর্মীর হাতে একটি করে রেইনকোট তুলে দেওয়া হয়। ঐদিন প্রধানমন্ত্রীর ‘এক পের্ মা কি নাম’ আহ্বানের সাথে সঙ্গতি রেখে বনমন্ত্রী এবং অন্যান্যরা বনকর দশমীঘাটে বৃক্ষরোপন করেন। বনমন্ত্রী সহ অতিথিগণ সুভাষ পার্কের সব্জি ও মাছ বাজারে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন। স্বচ্ছতা কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সোনামুড়া  ঠাকুরমুড়া এসবি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয় ও সংলগ্ন বিভিন্ন জায়গার সাফাই অভিযান করেন। বন্যার জলে উদ্ভুত নোংরা, আবর্জনা র স্তুপ সহ বিদ্যালয় সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করেন তারা। এই স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে বিদ্যালয়ে ব্যাপক সাড়া পড়ে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top