News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী রাজ্যের বিভিন্ন জেলায় প্রেরণ করল এনইডিএফআই
Image

২৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী রাজ্যের বিভিন্ন জেলায় প্রেরণ করল এনইডিএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর: বন্যা পীড়িত সাধারণ মানুষের সাহায্যে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড(এনইডিএফআই) সমস্ত জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দান করেছে।

মশারি, কম্বল, বিছানার চাদর, শাড়ি, গামছা, স্কুল ব্যাগ, নোটবুক, কলম, ইত্যাদি সহ মোট ২৫ লক্ষ টাকার সামগ্রী প্রদান করেছে এনইডিএফআই। এই উপকরণগুলি ত্রিপুরার রাজ্য ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সমস্ত জেলার সংশ্লিষ্ট মনোনীত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দলের কাছে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার ত্রিপুরা পর্যটনের সোয়েতমহল থেকে সমস্ত জেলায় সামগ্রী বহনকারী যানবাহনগুলিকে পতাকা নেড়ে যাত্রা শুরু করে। উপস্থিত ছিলেন  শ্রীজীব কুমার বড়ুয়া, এনইডিএফআই-এর নির্বাহী পরিচালক, অসীম কুমার দাস, এনইডিএফআই-এর জেনারেল ম্যানেজার,  অনিরুদ্ধ রায়, পর্যটন ত্রিপুরার যুগ্ম পরিচালক। এই ত্রাণ সামগ্রীর ফলে প্রায় ২ হাজার জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি উপকৃত হবে। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top