News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর পরিষদের উদাসীনতায় পানীয় জলের উৎস থেকে বঞ্চিত খোয়াইবাসী
Image

পুর পরিষদের উদাসীনতায় পানীয় জলের উৎস থেকে বঞ্চিত খোয়াইবাসী

খোয়াই, ২৬ সেপ্টেম্বর : খোয়াই পুর পরিষদের উদাসীনতায় পানীয় জলের উৎস থেকে বঞ্চিত খোয়াইবাসী। তাঁদের দাবি, শীঘ্রই রাস্তার ধারে আধুনিক জলের ফিল্টারটি ফের একবার চালু করা হোক।

প্রসঙ্গত, খোয়াই-রাধানগর মোটর স্ট্যান্ডে একমাত্র আধুনিক জলের ফিল্টার বসানো হয়েছিল। ভিন্ন জেলার যাত্রী থেকে শুরু করে খোয়াইয়ের নিত্যদিনের পথ চলতি মানুষ, যান চালকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু আজ প্রায় ৮ বছর যাবত ব্যস্ততম রাস্তার পাশে অবহেলায় পড়ে আছে আধুনিক পানীয় জলের ফিল্টারটি। ফিল্টারটি বেশ বড়ো আকারে তৈরী করা হয়েছিল। কিন্তু খোয়াই পুর পরিষদের অবহেলায় বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। এবিষয়ে খোয়াই পুর পরিষদকে বারবার অবহিত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে পুলিশ ও বাস টিকিট কাউন্টার এবং মারুতি গাড়ী চালকের দখলে রয়েছে অকেজো পাণীয় জলের ফিল্টারটি। খোয়াইবাসীর দাবি শীঘ্রই যেন আধুনিক জলের ফিল্টারটি ফের একবার চালু করা হউক।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top