News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয়: জনজাতি কল্যাণমন্ত্রী
Image

সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয়: জনজাতি কল্যাণমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলাতেও এগিয়ে আসতে হবে। সংস্কৃতি চর্চা ও খেলাধুলা ছাত্রছাত্রীদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয়। 

আজ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনাল সোসাইটির উদ্যোগে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে (ইএমআরএস) রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। সুপারিবাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল হলে অনুষ্ঠিত কলা উৎসবের সাথে কালচারেল ও লিটারেসি ফেস্টেরও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী আরও বলেন, রাজ্যে ইতিমধ্যে ৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয় রয়েছে। আরও ৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয় নির্মাণের কাজ চলছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীদিনে রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্যের নাম উজ্জ্বল করবে। কলা উৎসবে রাজ্যের ৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। কলা উৎসবে সংগীত, নৃত্য ও নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, টিআরপি ও পিটিজি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা, টিআরএনসিআইটির অধিকর্তা আনন্দহরি জমাতিয়া প্রমুখ।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top