ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রামকৃষ্ণ ক্লাব বনাম ব্লাড মাউথ ক্লাবের ম্যাচে বুধবার উমাকান্ত মাঠে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। ব্লাডমাউথ ক্লাবের ফুটবল দলের ম্যানেজার শিলাজিৎ ঘোষ শারীরিকভাবে নিগৃহীত করলেন টি এফ এ-র কর্মী দীনেশ শব্দকরকে। গোটা মাঠে উপস্থিত প্রত্যেকেই দেখলেন এই দৃশ্য। এই ঘটনার জল গড়ায় পুলিশ পর্যন্ত। শিলাজিৎ ঘোষের নামে টিএফএ-র তরফে এফ আই আরও করা হয় পশ্চিম থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধায় টি এফ এ-র অফিসে লিগ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ব্লাডমাউথ ক্লাবের ফুটবল টিমের ম্যানেজার শিলাজিৎ ঘোষকে আগামী দু বছরের জন্য সাসপেন্ড করা হলো। একই সঙ্গে ব্লাডমাউথ ক্লাবের কিছু উগ্র সমর্থকরা নয়টি চেয়ার ভেঙে ফেলে, যেগুলো টি এফ এর সম্পত্তি ছিলো। ফলে এই ক্লাবকে জরিমানা করা হলো পাঁচ হাজার টাকা। একই সঙ্গে শিলাজিৎ ঘোষের এফআইআর কি তুলে নেবে টি এফ এ, এই বিষয়ে জানতে যাওয়া হলে টিএফ এ সূত্রের খবর, পুলিশ পুলিশের কাজ করবে। টিএফএ শিলাজিতের বিরুদ্ধে এফআইআর করেছে থানায়। এবার বাকিটা দেখবে পুলিশ।

টিম ম্যানেজারের অনভিপ্রেত কাণ্ডে ব্লাডমাউথের ৫ হাজার টাকা জরিমানা
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















