News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন উদযাপন করল এআইডিএসও
Image

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন উদযাপন করল এআইডিএসও

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ভারতের নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিন উদযাপন করল এআইডিএসও। আজ বটতলায় সংগঠনের সদস্যরা তাঁর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিন সংগঠনের সদস্য বলেন,  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার । সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন।ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সারা দেশে আজ তাঁর ২০৫তম জন্মদিবস পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও এআইডিএসও পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। 

এদিন সংগঠনের তরফ থেকে আপামর জনগণের কাছে প্রজন্মকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনি নিয়ে চর্চা করা উচিত। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top