News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে সাড়ে তিন লক্ষাধিক টাকা গাঁজা উদ্ধার, ধৃত চার
Image

নেশা বিরোধী অভিযানে সাড়ে তিন লক্ষাধিক টাকা গাঁজা উদ্ধার, ধৃত চার

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ৪৭ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকা হবে। সাথে তিন মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

জি আর পি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে জিরানিয়া রেল স্টেশনে কয়েকজন ব্যক্তি গাঁজা পাচার করবেন। সেই খবরের ভিত্তিতে জিরানিয়া থানার পুলিশ, বিএসএফ এবং জিআরপি রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে সন্দেহভাজন চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগে মোট ৪৭ কেজি ১০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে তিন মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, ধৃতরা হলেন, কবিতা পাল, মমতা শীল, পুনম এবং মিঠুন চক্রবর্তী। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top