News Flash

  • Home
  • দেশ
  • মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, পরিস্থিতি বুঝলেন স্বাস্থ্যকর্তারা
Image

মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, পরিস্থিতি বুঝলেন স্বাস্থ্যকর্তারা

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যের মেডিক্যাল কলেজগুলির সুরক্ষা পরিকাঠামো নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্বাস্থ্যকর্তারা যে যাঁর এক্তিয়ারের সমস্যা ও সম্ভাবনার সর্বশেষ পরিস্থিতি বুঝে নেন।

নবান্ন সভাঘরে এই বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, বেলেঘাটা আইডি, ইনস্টিটিউট অফ সাইকোলজির মতো পাঁচটি সংস্থার অধিকর্তাদের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা।

রাজ্যের বাকি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ভার্চুয়ালি বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছিল। সেই কর্মবিরতি মেটানোর জন্য ওই দিন বৈঠকের সম্ভাবনা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্তাদের সঙ্গে মিটিংটি স্থগিত করে দেওয়া হয়।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top