News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে ভোটদানের আর্জি প্রধানমন্ত্রী মোদীর
Image

জম্মু ও কাশ্মীরে ভোটদানের আর্জি প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): বুধবার সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভোটদানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আজ জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আমি সমস্ত ভোটারদের কাছে আর্জি জানাই আপনারা ভোট দিন এবং গণতন্ত্রকে মজবুত করতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।

উল্লেখ্য, বুধবার জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলা মিলিয়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। মধ্য কাশ্মীরের তিন জেলা হল বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগর। জম্মুর তিন জেলা হল রইসি, রাজৌরি এবং পুঞ্চ। এগুলির মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দু’টি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top