News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস কাউন্সিলের আন্তঃ প্লে সেন্টার ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

স্পোর্টস কাউন্সিলের আন্তঃ প্লে সেন্টার ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্তঃ প্লে সেন্টার ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় উমাকান্ত একাডেমির সামনের মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়েছে। প্রথম খেলায় খোয়াই প্লে সেন্টার ২৫-১৬, ২৫-২৩ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে উমাকান্ত প্লে সেন্টারকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায়ও খোয়াই প্লে সেন্টার ২৫-১৬, ২৫-২২ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে এডি নগর প্লে সেন্টার কে পরাজিত করেছে। তৃতীয় খেলায় আবার এ.ডি. নগর প্লে সেন্টার ২৫-২০, ২৫-২০ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে উমাকান্ত প্লে সেন্টারকে হারিয়েছে। মেয়েদের বিভাগে প্রথম খেলায় এ ডি নগর প্লে সেন্টার ২৫-২০, ২৫-২০ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে খোয়াই প্লে সেন্টারকে পরাজিত করেছে। চূড়ান্ত পর্যায়ের খেলায় বালকদের বিভাগে খোয়াই প্লে সেন্টার ২৫-১৬ ও ২৫-২৩ পয়েন্টে উমাকান্ত প্লে সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজিত উমাকান্ত প্লে সেন্টার পেয়েছে রানার্স আপ খেতাব। বালিকা বিভাগে এ ডি নগর প্লে সেন্টার চ্যাম্পিয়ন এবং খোয়াই প্লে সেন্টার রানার্স হয়েছে। হ্যান্ডবল ইভেন্টে বালিকাদের বিভাগে প্রথম খেলায় শ্রীকৃষ্ণ প্লে সেন্টার ৮-২ গোলে বাধার ঘাট প্লে সেন্টার কে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় শ্রীকৃষ্ণ প্লে সেন্টার ১২-২ গোলে চেবরি প্লে সেন্টারকে হারিয়েছে। বালক বিভাগের খেলায় প্রগতি প্লে সেন্টার ৫-৪ গোলে বাধারঘাট প্লে সেন্টারকে এবং শ্রীকৃষ্ণ প্লে সেন্টার ৯-৪ গোলে রামঠাকুর প্লে সেন্টারকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে চেবরি ইংলিশ মিডিয়াম স্কুল ৫-৪ গোলে প্রগতি প্লে সেন্টারকে এবং অপর খেলায় চেবরি ইংলিশ মিডিয়াম স্কুল ৩-২ গোলে বাধারঘাট প্লে সেন্টার কে পরাজিত করেছে। চূড়ান্ত পর্যায়ের খেলায় চেবরি ইংলিশ মিডিয়াম স্কুল ৪-৩ গোলে শ্রীকৃষ্ণ প্লে সেন্টারকে হারিয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top