News Flash

  • Home
  • দিনের খবর
  • বসিরহাটে ডাকাতির ছক ভেস্তে দিয়ে চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
Image

বসিরহাটে ডাকাতির ছক ভেস্তে দিয়ে চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

বসিরহাট, ২৫ সেপ্টেম্বর(হি.স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার পিফা এলাকায় বুধবার ভোররাতে পুলিশের অভিযানে চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে টহলরত পুলিশ দল এই অভিযানে সফল হয়। গ্রেফতার হওয়া দুষ্কৃতীরা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছে। পুলিশ এদের কাছ থেকে দুটি দেশি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

তিন অভিযুক্তের বাড়ি হাড়োয়া থানার এলাকায় এবং একজনের বাড়ি মাটিয়া থানার অন্তর্গত। পুলিশের খাতায় এদের নামে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, খুন ও অন্যান্য অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের গতিবিধি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top