News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল চোর
Image

ফের নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল চোর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ সেপ্টেম্বর: আবারো খালি ঘরের সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা সহ সোনার জিনিস নিয়ে গেল চোরের দল। ঘটনা ধর্মনগর নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় ঘটনার সম্পর্কে বাড়ির মালিক কৌণিক ধর জানান উনার মা এবং উনি বাড়িতে থাকতেন গত রবিবারে উনার  মামার বাড়িতে উনার মা মিরা ধর চলে যাওয়াতে বাড়ি ফাঁকা হয়ে যায়। উনি উনার ব্যক্তিগত কাজে সকালে প্রত্যেকদিন বেরোন এবং রাতে বাড়িতে আসেন। 

মঙ্গলবার রাত পৌনে আটটা নাগাদ  প্রতিদিনকার মত বাড়িতে এসে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পান ঘরের ভেতরের লাইট জ্বলছে। তখন কৌনিকের মনে সন্দেহ জাগে। পরবর্তীতে দেখা যায় ঘরের সমস্ত জিনিস ওলট-পালট। আলমারির লকার ভাঙ্গা। তারপর তিনি রান্নাঘরে গিয়ে দেখতে পান রান্না ঘরের জানালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে কৌণিক ধর মাকে জানান মা খবর পেয়ে বাড়িতে আসেন কৌণিক ধরের মা। এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানাও খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ ।

পুলিশ এসে প্রত্যেক চুরির ঘটনার মতো এই ঘটনায়ও পুলিশের ডায়েরিতে সব কিছু লিপিবদ্ধ করে ধর্মনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। এদিকে এই ঘটনার সম্পর্কে কৌণিকধর জানান রান্নাঘরের জানালা দিয়েই ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল। উনি জানান ১০ থেকে ১৫ হাজার টাকা নগদ ছিল আলমিরাতে। সেই টাকা এবং প্রায় দেড় ভরি  সোনার রুপা জিনিস নিয়ে যায় চোরের দল।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top