News Flash

Image

গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৪ সেপ্টেম্বর: সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুনথাইছড়া এলাকায় অসহায় গৃহস্থ রহিম মিয়ার বাড়ি থেকে একটি  গবাদি পশু চুরি করে নিয়ে গেছে চোরেরা।  চুরি ডাকাতি ছিনতাই যেন স্থায়ী রূপ পেয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়। একের পর এক চুরিকাণ্ড ঘটে চলেছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়।

দোকানে চুরি, বাইক চুরি, বাড়ি ঘরে চুরি, গবাদি পশু চুরি। বিশ্রামগঞ্জ থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। সোমবার  গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুনথাইছড়া এলাকায় অসহায় গৃহস্থ্য রহিম মিয়ার বাড়িতে হানা দেয় চোরের দল। ঘরের দরজা ভেঙে নিয়ে যায় রহিম মিয়ার গবাদি পশু।

মঙ্গলবার  সকাল বেলা ঘুম থেকে উঠে রহিম মিয়া এবং তার স্ত্রী দেখতে পায় গবাদি পশুর ঘরের দরজা ভাঙ্গা। দৌড়ে গিয়ে দেখতে পায় ঘর থেকে একটি গবাদিপশু গায়েব। বাকি দুটো গবাদি পশু রয়েছে ঘরে। কাবুল হোসেন  ও মোবারক হোসেন  দুই যুবককের বিরুদ্ধে রহিম মিয়া এবং তার স্ত্রী বিশ্রামগঞ্জ থানা মামলা দায়ের করেন। তাদের সন্দেহ এ দুই যুবক তাদের গবাদি পশু চুরি করেছে। কারণ কিছুদিন আগে এই দুই যুবক তাদের বাড়িতে এসে গবাদি পশুর বিষয়ে সমস্ত কিছু জেনে নেয়।্গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়ায় মানসিকভাবে একেবারে ভেঙ্গে পড়েছে রহিম মিয়া এবং তার স্ত্রী।

Releated Posts

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top