News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর মন্ডল কিষান মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত
Image

কমলপুর মন্ডল কিষান মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত

vনিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৪ সেপ্টেম্বর:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে এক পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার কমলপুরের মানিক ভান্ডার ভৈরব কালী মন্দির প্রাঙ্গনে কমলপুর মন্ডল কিষান মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়।

এদিন স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরন রায়,সহ সভাপতি জয়দেব দেববর্মা, কমলপুর কিষান মোর্চার মন্ডল সভাপতি পিন্টু শর্মা, সহ সভাপতি তাপস পাল, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সুবিনয় দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তারা।

এদিন রাজ্য এবং কমলপুর কিষান মোর্চার কার্যকর্তারা মন্দির প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় স্বচ্ছ অভিযান করেন। এতে ব্যাপকভাবে সাড়া ফেলে। এবিষয়ে রাজ্যের কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরন রায় বলেন, দিল্লির প্রদেশ বিজেপির নির্দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর জন্মদিন উপলক্ষ্যে একপক্ষ কাল যাবত সারা রাজ্য ব্যাপী নানা কর্মসূচি পালন করছি। কোথায় রক্তদান শিবির, কোথাও রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরন করা হচ্ছে, কোথাও আবার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজ কমলপুর কিষান মোর্চার মন্ডলের উদ্যোগে মানিক ভান্ডার ভৈরব কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান পালন করেছি।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top