News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পশ্চিম থানা ও মহিলা থানায় স্বচ্ছ ভারত অভিযান পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে
Image

আগরতলা পশ্চিম থানা ও মহিলা থানায় স্বচ্ছ ভারত অভিযান পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যেও গত ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার আগরতলা পশ্চিম থানা ও মহিলা থানায় স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করে আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্মকর্তারা।

  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা ,রক্তদান শিবির ,স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ২০ নং ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম মহিলা থানা ও পশ্চিম আগরতলা থানায় এক স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়।

২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তসহ এলাকার কর্মকর্তারা  এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নিয়ে কর্পোরেটর রত্না দত্ত বলেন দেশের প্রধানমন্ত্রী দেশকে স্বচ্ছ রাখার লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির সূচনা করেছিলেন। সেই কর্মসূচি দেশব্যাপী পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যেও এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে বলে তিনি জানান।

Releated Posts

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top