News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে বীজ বিতরণ
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ২৪ সেপ্টেম্বর: মঙ্গলবার সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উন্নতমানের ধানের চারা ও বিভিন্ন শাক সবজির বীজ প্রদান করেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্র।

অনুষ্ঠানে প্রায় দেড়শো কৃষককের হাতে বিনামূল্যে উন্নত মানের ধানের চারা ও শাক সবজির বীজ তুলে দেওয়া হয়। এদিন মরাছড়া কমিউনিটি হলে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল, রাজ্যের প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরন রায়, সহ সভাপতি জয়দেব দেববর্মা, দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোদী, ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডঃ অভিজিৎ দেবনাথ, মরাছড়া পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য অতিথিরা।

বিধায়িকা স্বপ্না দাস পাল কৃষকদের উদ্দেশ্যে বলেন, গত কয়েক দিন আগে ভয়াবহ বন্যায় কৃষকদের ধান সহ বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করছেন। কৃষান নিধি চালু করে কৃষকদের কাছে বছরে ৬ হাজার টাকা পৌছে দিচ্ছেন। কৃষকদের ফসল দ্বিগুন করার লক্ষে কাজ করছেন।

ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডঃ অভিজিৎ দেবনাথ বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল, প্রাকৃতিক দুর্যোগে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ সহ বিভিন্ন ভাবে সাহায্য করা। আজ মরাছড়া কমিউনিটি হলে সুরমা বিধানসভা কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল বীজ ও উন্নত মানের ধানের চারা বিনামূল্যে প্রদান করা হয়। যাতে করে পুনরায় চাষ করে ফলন করতে পারে। আমরা রাজ্যের প্রতিটি মহকুমায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল বীজ ও ধানের চারা প্রদান করার কাজ চলছে। আগামী দিন চলবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top