News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৩৪.০৬ কোটি টাকা সংগ্রহ এনএফ রেলের
Image

টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৩৪.০৬ কোটি টাকা সংগ্রহ এনএফ রেলের

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : প্রকৃত যাত্রীদের ঝামেলামুক্ত, আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবা প্রদান নিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে টিকিট পরীক্ষার অভিযান চালানো হচ্ছে। টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণকারীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি প্রকৃত যাত্রীদের অসুবিধা সৃষ্টির মতো কার্যকলাপকে নিরুৎসাহিত এবং প্রতিরোধ করতে এ ধরনের অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানান, চলতি বছরের এপ্রিল থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত টিকিটবিহীন / অনিয়মিত টিকিটের ৩,৯৬,১০১ জন যাত্রী চিহ্নিত করা হয়েছে। এ ধরনের অপরাধীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৩৪.০৬ কোটি টাকা আদায় করা হয়েছে। এছাড়া গত ২০২৩ সালের এপ্রিল থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৩,৯৪,০৭৬ জনের কাছ থেকে ৩৩.৭৮ কোটি টাকা উপার্জন করা হয়েছিল। এভাবে বিগত বছরের একই সময়ের তুলনামূলক হিসাবে ০.৫১ শতাংশের বেশি ঘটনা শনাক্ত করা হয়েছে এবং বর্তমান সংশ্লিষ্ট সময়কালে অপরাধীদের কাছ থেকে জরিমানা ও ভাড়া বাবদ ০.৮২ শতাংশ বেশি উপার্জন হয়েছে।

প্রেস বার্তায় তিনি জানান, বর্তমান অর্থবর্ষ ২০২৪-২৫-এর এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের সাহায্যে উপযুক্ত ভ্রমণ টিকিট ছাড়া যাত্রা করার জন্য অননুমোদিত যাত্রীদের বিরুদ্ধে তিনটি সারপ্রাইজ অভিযান চালানো হয়। ওই সব অভিযানের সময় ম্যাজিস্ট্রেট ১৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে রেলওয়ে আইন লঙ্ঘন করার অভিযোগে ১৬১ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। অননুমোদিত যাত্রীদের ওপর আরোপিত জরিমানার মধ্যে সরকারি চার্জের পাশাপাশি ভাড়া ও জরিমানা অন্তর্ভুক্ত করা হয়। তিনটি ম্যাজিস্ট্রেট অভিযানের মাধ্যমে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ১০.৫৮ কোটি টাকা। উপযুক্ত টিকিট ছাড়া অথবা অনুমোদিত দূরত্বের বাইরে ভ্রমণ করলে অতিরিক্ত শুল্ক এবং ভাড়া আরোপ করা হতে পারে। যদি একজন যাত্রী দাবি অনুযায়ী সেই অর্থ দিতে ব্যর্থ হন অথবা দিতে অস্বীকার করেন, তা-হলে তিনি অর্থ পরিশোধের ক্ষেত্রে খেলাপি হবেন এবং রেলওয়ে আইন ১৯৮৯-এর প্রাসঙ্গিক ধারার অধীনে তাঁর বিচার প্রক্রিয়া করা হবে।

অসুবিধা এড়ানোর জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে উপযুক্ত ও বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সাথে নিয়ে ভ্রমণ করার আহ্বান জানানো হয়েছে। এখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রীরা নিজেদের স্মার্ট ফোন থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট ক্রয় করতে পারবেন। ইউটিএস অ্যাপ্লিকেশনটি অ্যানড্রয়েড ও অ্যাপল অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলে প্রেস বার্তায় লিখেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top