News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাল বাহাদুরের জয় রুখলো ফরোয়ার্ড সুপারের লক্ষ্যে দুটি ভাইটাল ম্যাচ আজ
Image

লাল বাহাদুরের জয় রুখলো ফরোয়ার্ড সুপারের লক্ষ্যে দুটি ভাইটাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফরোয়ার্ড ক্লাবের ম্যাচ ফের ড্র-তে নিষ্পত্তি হয়েছে। এবার প্রতিপক্ষ লাল বাহাদুর ব্যায়ামাগার। সিনিয়র ডিভিশন লিগের ফরোয়ার্ড ক্লাব বনাম লাল বাহাদুরের গুরুত্বপূর্ণ ম্যাচ তিন-তিন গোলে ড্র-তে নিষ্পত্তি হওয়ায়, বিশেষ করে সুপার ফোর এর দৌড় এখন বেশ জমে উঠেছে। এগিয়ে চল সংঘের পর পরবর্তী কোন্ তিনটি দল সুপার লিগে খেলবে তা নিশ্চিত হতে আগামী তিন দিনে পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতেই হচ্ছে। অপর ম্যাচটিরও গুরুত্ব রয়েছে অবনমন এর হিসেব চূড়ান্তকরণের জন্য। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচে আজ, মঙ্গলবার প্রথমার্ধের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে লাল বাহাদুর বেয়ামাগার ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি তিন-তিন গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুই দল পয়েন্ট ভাগ করে নিয়েছে এক-এক করে। প্রথমার্ধের ১৪ ও ২১ মিনিট এর মাথায় জয়েস রায় ও ভান্ডলাল মুয়ানার গোলে লাল বাহাদুর ২-০ তে লিড নিলেও ১১ মিনিট পর ফরোয়ার্ড ক্লাবের থংগাম সিং একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় লাল রিম লোয়ানার গোলে লাল বাহাদুর তিন- একে এগিয়ে গেলেও খেলার ৬২ ও ৯০ মিনিটের মাথায় থংগাম পর পর দুটো গোল করে খেলায় শেষ পর্যন্ত সমতা এনে দেয়। এদিকে নিজের দুর্দান্ত হ্যাটট্রিক ও সেরে নেয়। এদিকে, খেলায় অসদাচরণের দায়ে রেফারি ফরোয়ার্ড ক্লাবের চারজন ও লাল বাহাদুরের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। দিনের খেলা: বিকেল সাড়ে তিনটায় রামকৃষ্ণ ক্লাব বনাম ব্লাড মাউথ ক্লাব। সন্ধ্যে ৬ঃ১৫ টায় নাইন বুলেটস ক্লাব বনাম টাউন ক্লাব।

পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

এগিয়ে চল  ৮    ৭    ১    ০   ১৭-৬   ২১

রামকৃষ্ণ ক্লাব ৮    ৫    ২    ১   ১৫-৮   ১৬

ব্লাডমাউথ  ৭    ৫    ২    ০   ১৬-৬   ১৫

লালবাহাদুর  ৮    ৪    ২    ২   ১৭-১১   ১৪

টাউন ক্লাব ৭    ৪    ২    ১   ১৬-৮   ১৩

নাইন বুলেটস ৮    ৪    ৩    ১   ১৩-৮   ১৩

জুয়েলস অ্যা: ৮    ২    ৪    ২   ৯-১২   ০৮

ফরোয়ার্ড  ৯    ১    ৪    ৪   ১৬-২২   ০৭

ত্রিবেণী সংঘ ৯    ১    ৭    ১   ১১-৩০   ০৪

ফ্রেন্ডস ইউ: ৮    ১    ৭    ০   ৭-২৬   ০৩

Releated Posts

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top