News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আগরতলা প্রেসক্লাবে বরিষ্ট সাংবাদিকদের বিশেষ বৈঠক ও কমিটি গঠন
Image

বাংলাদেশে চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আগরতলা প্রেসক্লাবে বরিষ্ট সাংবাদিকদের বিশেষ বৈঠক ও কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে বরিষ্ট সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। ওভার্টের নাম দেওয়া হয়েছে ফোরাম ফর প্রোডাকশন। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক সুবল কুমার দে। 

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর  অত্যাচারের ঘটনা  চলছে। গোটা ভারতবর্ষে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রতিবাদ শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পিছিয়ে নয়।  প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্যে আগরতলা প্রেসক্লাবে সিনিয়র সদস্যরা একটি কমিটি গঠন করেন, যার নাম দেওয়া হয় ফোরাম ফর প্রোডাকশন। এর আত্মপ্রকাশ ঘটে আজ।  সিদ্ধান্ত হয় আগামী ২৯ তারিখ সকাল ১১ টায় আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালি করে এইসব ঘটনার প্রতিবাদ জানানো হবে এবং মহামান্য রাজ্যপালের নিকট মেমোরেন্ডাম প্রদান করা হবে।

সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের এখনকার প্রধান উপদেষ্টার নিকট মেমোরেন্ডাম প্রদান করা হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top