News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই কাপড়ের দোকান
Image

ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই কাপড়ের দোকান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ সেপ্টেম্বর: শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড।পুড়ে ছাই কাপড়ের দোকান। ঘটনা সোমবার রাত এগারোটা নাগাদ খোয়াই থানাধীন চেবরি বাজারে।

পুজোর মুখে শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত একটি কাপড়ের দোকান।পুড়ে ছাই মালামাল। ঘটনা সোমবার রাত এগারোটা নাগাদ খোয়াই থানাধীন চেবরি বাজারে নতুন শপিং মার্কেটের ভিতরে। আগুনের লেলিহান শিখায় শপিং মার্কেটের ভিতর একটি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন  ঘটনাস্থলে ছুটে যায়। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, চেবরি বাজারের শপিং মার্কেটের গ্রাউন্ড ফ্লোরের স্টল গুলির মধ্যে একটি স্টল জনৈক্ কাপড় ব্যবসায়ী নিতাই পালের ।একটি কাপড়ের দোকান রয়েছে। আসন্ন দূর্গাৎসব উপলক্ষে দোকানে নতুন মালামাল তুলেছেন। সেই মালামাল গুলি দোকানের রেখ গুলিতে সাজিয়ে রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। প্রতিবেশী ব্যবসায়ীরা দেখতে পায় নিতাই পালের কাপড়ের দোকানের ভেতরে আগুন।

খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। বাজারে থাকা ব্যবসায়ীরা ও স্থানীয় লোকজন দোকানের শাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। নিয়ন্ত্রনে আনার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যদিও আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলি গ্রাস করতে পারেনি। তার আগেই আগুন নিয়ন্ত্রণ করে দমকলের  ইঞ্জিন।দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা যায়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top