News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পূজা কমিটিগুলিকে শারদোৎসব আয়োজন করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর
Image

সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পূজা কমিটিগুলিকে শারদোৎসব আয়োজন করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর:
সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পূজা কমিটিগুলিকে শারদোৎসব আয়োজন করার আহ্বান জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জিরানীয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটিগুলিকে নিয়ে আয়োজিত বৈঠকে পর্যটনমন্ত্রী এই আহ্বান জানান।

বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় বা জোর করে চাঁদা আদায় সরকার কোনভাবেই বরদাস্ত করবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে ও নেশার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ক্লাব ও পূজা কমিটিগুলিকে উদ্যোগ নিতে হবে। বিজয়া দশমীর সময় মূর্তি বিসর্জন যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্যও মহকুমা প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

বৈঠকে জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর ও মহকুমা পুলিশ আধিকারিক কমলকৃষ্ণ কলই পুজো উপলক্ষে সরকারি নির্দেশিকা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিলা পরিষদের সদস্য মঞ্জু দস্, শিবায়ণ দাস, জিরানীয়া ব্লকের বিডিও তুষার আলম, পুরাতন আগরতলা ব্লকের বিডিও শান্তনু দত্ত, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

সভায় মহকুমার বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিগণ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top