News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে সরকারি নার্সিং কলেজের পড়ুয়াদের বিক্ষোভ
Image

পানীয় জলের দাবিতে সরকারি নার্সিং কলেজের পড়ুয়াদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর:
আগরতলা সরকারি নার্সিং কলেজে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। পানীয় জলের দাবিতে নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্ররা সোমবার আইজিএম চৌমুহনীতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে। 

রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র আইজিএম চৌমুহনীতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করল আগরতলা সরকারি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্ররা। অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের কলেজে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বারবার দাবি জানানো সত্বেও পানীয় জলের সংকট নিরসনে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

শেষ পর্যন্ত বাধ্য হয়ে আইজিএম চৌমুহনীতে সোমবার প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় নার্সিং পড়ুয়ারা। তারা জানায় দুমাস ধরে জলের সংকট চলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে তারা এই প্রতিবাদে শামিল হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top