News Flash

  • Home
  • বাণিজ্য
  • শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  উত্তর ত্রিপুরার ধর্মনগরে নতুন শোরুম-এর উদ্বোধন 
Image

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  উত্তর ত্রিপুরার ধর্মনগরে নতুন শোরুম-এর উদ্বোধন 

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : সোমবার শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  উত্তর ত্রিপুরার ধর্মনগরে তাদের নতুন শোরুম-এর উদ্বোধন করেন। আজকের এই  আনুষ্ঠানিক উদ্বোধনের আগে গত শুক্রবার মাঙ্গলিক পূজোর আয়োজন করা হয়েছিল যাতে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সামনের যাত্রা সুন্দর হয়। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। 

নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে উপস্থিত থেকে তাঁদের আশীর্বাদ দেন আগরতলার বিবেকনগরের রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী শুভকরানন্দজী মহারাজ, বাংলাদেশের যশোরের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ ও কৈলাশহরের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী গিরিজানন্দজী মহারাজ। 

উত্তর ত্রিপুরার সচেতন মানুষের জন্য উন্নতমানের গয়নার চাহিদা মেটাতে ধর্মনগরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স যে স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছে তার জন্য এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস.সি দাস। তাঁদের মতে, “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তাদের সংস্কৃতির অংশ হিসেবে সবসময় সামাজিক দায়বদ্ধতার প্রতি অবদান  রেখে চলেছে।”

ত্রিপুরার আগরতলা, উদয়পুর ও কলকাতার গড়িয়াহাট, বেহালা এবং বারাসাতের পরে ধর্মনগর শোরুমটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ষষ্ঠ শোরুম। এই উপলক্ষে ২৩ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৭ দিনের  জন্য ধর্মনগর শাখা শোরুমে এক উদ্বোধনী অফারের আয়োজন করেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। একইসঙ্গে সংস্থা উদযাপন করবে তাদের ২২তম শারদীয়া স্বর্ণ সম্ভারের।

তাই গ্রাহকদের জন্য উপহারের ডালি নিয়ে এসেছে এই প্রতিষ্ঠান। সোনার গয়নার কেনাকাটায় প্রতি গ্রামে ৩৫০ টাকা ছাড়। হিরের গয়না তৈরির মজুরিতে ৭৫% ছাড়।গ্রহরত্নের দামের ওপর ১৫ % ছাড়।প্রতিটি কেনাকাটার সঙ্গে নিশ্চিত উপহার। প্রতিদিন লাকি ড্র।

সোনার কয়েন পাওয়ার সুবর্ণ সুযোগ।মেগা ড্রতে ৩টি স্কুটি জেতার সুযোগ।(শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসের সম্মিলিত ড্র থেকে বিজয়ীদের বাছাই করা হবে) অন্যান্য সমস্ত নিয়মিত সুবিধা এবং পরিষেবা – যেমন সোনায় সোহাগা’ (সোনা ও ডায়মন্ড জুয়েলারি কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম), ওল্ড গোল্ড এক্সভেঞ্জ স্কিম (১০০% ফেরত মূল্য যেকোনো হলমার্ক যক্ত সোনার গয়নায়), সোনা এবং রুপোর মুদ্রা ইত্যাদিও পাওয়া যাবে। 

“আমাদের গয়নার সম্ভারের যে চাহিদা উত্তর ত্রিপুরার গ্রাহক বন্ধুদের মধ্যে রয়েছে ধর্মনগরের নতুন শোরুম এর প্রতিষ্ঠা তাদের প্রতি উৎসর্গকৃত।” বলেছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা। “এই উপলক্ষে আমরা সবাইকে ধর্মনগর-এর নতুন শোরুমে সাদর আমন্ত্রণ জানানোর এক সুযোগ পেয়েছি – যাতে এই উৎসবের মরসুমে তো অবশ্যই,  সারা বছর ধরে ঝলমলে ও সুন্দর গয়না তাঁরা পেতে পারেন।” বলেন, অর্পিতা সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর আরেক কর্ণধার। 

এই নতুন শোরুমটি উত্তর ত্রিপুরার  ধর্মনগরে ডিএনভি রোডে, আইসিআইসিআই ব্যাঙ্কের পাশেই গড়ে উঠেছে। আসুন, এই উৎসবের দিনে জীবনে এক বিশেষ আভা যোগ করুন। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর তরফে সবাইকে ধর্মনগর-এর নতুন শাখা শোরুমে সাদর আমন্ত্রণ ও আনন্দময় শারদোৎসবের অনেক শুভেচ্ছা জানানো হয়।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top