News Flash

  • Home
  • খেলা
  • প্রিমিয়ার লিগ: শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে শীর্ষেই রইল ম্যানচেস্টার সিটি
Image

প্রিমিয়ার লিগ: শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে শীর্ষেই রইল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ মানেই মহারণ। ইতিহাদ স্টেডিয়ামে রবিবারের এই ম্যাচটিতে বড় ম্যাচের উত্তেজনার সব কিছুই ছিল। গোল নিয়ে বিতর্ক, লাল কার্ডে এক দলের ১০ জন হয়ে যাওয়া, এরপর মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কি— আরও কত কী!

সিটি-আর্সেনালের সেই মহারণটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলে আর্সেনাল প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে জন স্টোনসের গোলে হার বাঁচালো ম্যানচেস্টার সিটি।

এদিন আর্সেনাল জিতলে উঠে যেত পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটিই রইল শীর্ষে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল থাকল চারে।

স্টোনসের শেষ মুহূর্তের গোল, সবচেয়ে বেশি খুশি বোধ হয় আরলিং হলান্ড। কারন সিটির জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার ম্যাচটাতে তাকে হার দেখতে হয়নি।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top