News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আয়ুষ্মান ভারত প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে র‍্যালি এবং ভ্যানের আনুষ্ঠানিক সূচনা
Image

আয়ুষ্মান ভারত প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে র‍্যালি এবং ভ্যানের আনুষ্ঠানিক সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর:
আয়ুষ্মান ভারত প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে সোমবার আগরতলা শহরে একটি সুসজ্জিত রেলি ও ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আয়ুষ্মান ভারত পক্ষকাল এর ছয় বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হলো একটি সুসজ্জিত ভ্যান।  শহরে অনুষ্ঠিত হল রেলি। যার উদ্বোধন করলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং জেলাশাসক বিশাল কুমার এবং পশ্চিম জেলার মেডিকেল অফিসার সহ অন্যান্যরা। এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে এই ভ্যান ও রেলীর উদ্বোধন হয়।

দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগত ছয় বছর আগে আয়ুষ্মান ভারত প্রকল্প সূচনা করেছিলেন। এই প্রকল্পে দেশের এবং রাজ্যের জনগণ স্বাস্থ্যপরিসেবার সুযোগ পাচ্ছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের অনুকরণে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী জন  আরোগ্য যোজনা নামে আরও একটি প্রকল্প চালু করা হয়েছে।

জেলাশাসক জানান দেশের ৭০ বছর ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা এবং রিয়াং জনগোষ্ঠীর জনগণের স্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এখনো পর্যন্ত ৯০ শতাংশ ক্ষেত্রে এই প্রকল্প সম্প্রসারিত হয়েছে। বাকি দশ শতাংশকেও এই স্বাস্থ্য যোজনা প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

_______

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top