News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দলমতনির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণের দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল
Image

দলমতনির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণের দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৩ সেপ্টেম্বর:
দলমতনির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণের দাবিতে বিলোনিয়া মহকুমা কমিটি সিপিআইএম এক মিছিল সংঘটিত করে।

সিপিআইএম  বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে সোমবার দুপুর বারোটায় মিছিল সংঘটিত হয়ে বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর হয় সভা। এক নং টিলাতে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা।

এই দিনের সভাতে আলোচনা করেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, তপশিলি জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস ও ক্ষেতমজুর ইউনিয়নের নেতা তথা বিধায়ক দীপঙ্কর সেন। সভায় আলোচনা রাখতে গিয়ে বক্তারা  ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকার যাতে অতি দ্রুততার সাথে সাহায্য প্রদান করে দল মতের উর্ধ্বে থেকে, পাশাপাশি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন।

এছাড়া বিধায়ক অশোক মিত্র, কৃষক সভার নেতা বাবুল দেবনাথ, রিপু সাহা,মধুসূদন দত্ত, নারী নেত্রী অনিন্দিতা সাহা সহ বামপন্থী বিভিন্ন গনসংগঠনের নেতা কর্মী সমর্থকগন।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top