News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগপ্রার্থীদের এসএসসি ভবন অভিযানে উত্তেজনা
Image

নিয়োগপ্রার্থীদের এসএসসি ভবন অভিযানে উত্তেজনা

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সোমবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। অভিযান ঘিরে এদিন প্রবল উত্তেজনা দেখা যায়।

সল্টলেকে করুণাময়ী মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়ে এসএসসি ভবনের দিকে রওনা দেন তাঁরা। করুণাময়ী স্টেশনের গেট থেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ঠেকাতে মেট্রো স্টেশনের সিঁড়ির সামনেই মোতায়েন ছিলেন পুলিশকর্মীরা। কিন্তু পুলিশকর্মীদের দৃশ্যত পাশ কাটিয়েই রাস্তায় নেমে পড়েন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা।

পরে বিক্ষোভকারীদের একাংশকে সেখান থেকে সরিয়ে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। বাকি একাংশ আচার্য সদনের (এসএসসি ভবন) পিছনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আন্দোলনকারীদের ঠেকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছিল। মেট্রো স্টেশনের কিছুটা দূরে রাস্তার উপর ব্যারিকেডও করা ছিল। তবে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা যে মেট্রো স্টেশন থেকে এই ভাবে দৌড়ে এগিয়ে আসবেন, তার জন্য দৃশ্যত প্রস্তুত ছিলেন না পুলিশকর্মীরা।

মেট্রো স্টেশনে পুলিশকর্মীদের পাশ কাটিয়ে রাস্তায় নেমে এসএসসি ভবনের দিকে ছুটতে থাকেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। পুলিশের ব্যারিকেড সরিয়ে করুণাময়ীর মোড় পেরিয়ে এগিয়ে যেতে থাকেন তাঁরা। যদিও কিছু ক্ষণের মধ্যেই আবার ব্যারিকেড স্বস্থানে ফিরিয়ে আনেন পুলিশকর্মীরা। ঠেকানো হয় আন্দোলনকারীদের। কিন্তু তত ক্ষণে চাকরিপ্রার্থীদের একটি অংশ ব্যারিকেড পার করে এগিয়ে যান সামনের দিকে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top