News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুয়াহাটির সারুমটরিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই বেশ কয়েকটি দোকান
Image

গুয়াহাটির সারুমটরিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই বেশ কয়েকটি দোকান

গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির সারুমটরিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনের করাল গ্রাসে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার সকালে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ব্যবসায়ীদের বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের দরুন এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আবার কেউ কেউ বলছেন বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুন ধরেছে। তবে আগুনের সংস্পর্শে কয়েকটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে একাধিক দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে অকুস্থলে ছুটে যায় দমকল বাহিনী। তবে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এক এক করে দোকানকে গ্রাস করে ফেলে আগুন। দমকল বাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইতিমধ্যে একাধিক দোকানঘর ছাই হয়ে যায়।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বিস্ফোরণের কারণ তদন্ত করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হবে।প্রসঙ্গত গতকাল রবিবার গুয়াহাটি মহানগরীর আইদেউ সিনেমা হল-এও অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top