News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অতিশী, আবারও বিঁধলেন বিজেপিকে
Image

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অতিশী, আবারও বিঁধলেন বিজেপিকে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন অতিশী মারলেনা। সোমবার দুপুরে সচিবালয়ে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিশী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অতিশী আবারও বিজেপিকে আক্রমণ করেছেন। অতিশী বলেছেন, “আমি দিল্লির মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েছি। আগামী চার মাস আমি দিল্লি সরকার পরিচালনা করব, মর্যাদা এবং নৈতিকতার উদাহরণ স্থাপন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গত দুই বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কোনও খামতি রাখেনি বিজেপি।”বিজেপিকে আক্রমণ করে অতিশী বলেছেন, “কেজরিওয়ালের উপর মিথ্যা মামলা করা হয়েছিল, তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং ছয় মাসের জন্য জেলে রাখা হয়েছিল… অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির জনগণ তাঁর সততার উপর আস্থা না দেখা পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। তাই তিনি পদত্যাগ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ার অরবিন্দ কেজরিওয়ালেরই। আমি আশাবাদী দিল্লির জনগণ তাঁকে আবারও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। ততক্ষণ পর্যন্ত চেয়ারটি এই অফিসেই থাকবে এবং অরবিন্দ কেজরিওয়ালের জন্য অপেক্ষা করবে।”

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top