News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-হায়দ্রাবাদ সরাসরি বিমান পরিষেবায় ত্রিপুরার জনগণ উপকৃত হবেন: রাজ্যপাল
Image

আগরতলা-হায়দ্রাবাদ সরাসরি বিমান পরিষেবায় ত্রিপুরার জনগণ উপকৃত হবেন: রাজ্যপাল

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : আগরতলা ও হায়দ্রাবাদের মধ্যে আজ থেকে শুরু হল সরাসরি বিমান পরিষেবা। আজ সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এক অনুষ্ঠানে আগরতলা-হায়দ্রাবাদ ইন্ডিগো বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে রাজ্যপাল ত্রিপুরাবাসীদের পক্ষ থেকে ইন্ডিগো এয়ারলাইনসকে ধন্যবাদ জানান এবং ত্রিপুরাবাসীদের আগরতলা থেকে হায়দ্রাবাদে যাতায়াতের জন্য সরাসরি এই বিমান পরিষেবার সুযোগ গ্রহণ করার অনুরোধ জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ফ্লাইট আগরতলা-হায়দ্রাবাদ ইন্ডিগো বিমান জি-ই-৬৭৪৭ এর যাত্রী লিয়ানজাম রাংলং-এর হাতে বোর্ডিং কার্ড তুলে দেন। উল্লেখ্য, রাজ্যপাল নিজেও আজ এই ফ্লাইটে হায়দ্রাবাদ যাচ্ছেন।

অনুষ্ঠানে রাজ্যপাল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথোপকথনে জানান, উত্তর পূর্বাঞ্চলে আগরতলার বিমানবন্দরটি হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম বিমান বন্দর। আগরতলা ও হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ায় ত্রিপুরা ও বাংলাদেশের মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন। কেননা তারা চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যান। তাছাড়া উড়ান প্রকল্পে কেন্দ্রীয় সরকার বহু আঞ্চলিক বিমানবন্দরেও বিমান পরিষেবা চালু করেছে এবং সাধারণ মানুষ এই পরিষেবা ব্যবহার করে তাদের সময় ও টাকা সাশ্রয় করতে পারছেন। এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবাও শীঘ্রই চালু হবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন। এই উপলক্ষে বিমানবন্দরে আজ উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে সি মীনা এবং ইন্ডিগো এয়ারলাইনস-এর আধিকারিকগণ।

ReplyForwardAdd reaction

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top