News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মাঁকড় ট্রফিতে অংশ নিতে ত্রিপুরা ক্রিকেট দল এখন জয়পুরে
Image

ভিনু মাঁকড় ট্রফিতে অংশ নিতে ত্রিপুরা ক্রিকেট দল এখন জয়পুরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ভিনু মাঁকড় ট্রফি অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ত্রিপুরার ক্রিকেটাররা এখন জয়পুরে। যদিও টুর্নামেন্ট শুরু হতে আরও কয়েকটা দিন বাকি। বিশেষতঃ অভিযোজিত হওয়ার পাশাপাশি ওয়ার্ম আপ এবং জোরদার প্র্যাকটিসের লক্ষ্যে রাজ্য দলকে ক-দিন আগেই শনিবার জয়পুরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আজ, রবিবার থেকেই ক্রিকেটাররা যথারীতি ব্যাট বল হাতে নিয়ে মাঠে নেমে পড়েছেন। ‌ এক-দুই দিন প্র্যাকটিসের পর নিজেদের মধ্যে এবং দুটি অন্য রাজ্য দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। ‌ মূল দলে ১৫ জন ক্রিকেটার থাকবে। তবে চূড়ান্ত দল গঠনের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ২০ সদস্যের রাজ্য দল জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ১৫ সদস্যের চূড়ান্ত দল গঠন করা হবে বলে খবর রয়েছে। ‌ এবারকার অনূর্ধ্ব ১৯ ভিনু মাঁকড় ট্রফি জাতীয় ক্রিকেটে ত্রিপুরার প্রথম ম্যাচ ৪ অক্টোবর, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ৬ অক্টোবর প্রতিপক্ষ তামিলনাড়ু। পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে ৮, ১০ ও ১২ অক্টোবর মিজোরাম, ওড়িশা ও পাঞ্জাবের বিরুদ্ধে। ২০ সদস্য বিশিষ্ট রাজ্য দলের ক্রিকেটাররা হলো: দীপজয় দেব (অধিনায়ক ও উইকেট রক্ষক) দেবাংশু দত্ত (সহ- অধিনায়ক ও উইকেট রক্ষক), আয়ুষ অনিল দেবনাথ, শশীকান্ত বিন, রায়হান আহমেদ আরমান, রোহন বিশ্বাস, রাকেশ রুদ্র পাল, অর্কজিৎ রায়, রিয়াদ হোসেন, অনুকূল চন্দ্র দেব, তনয় মন্ডল, রাহুল সূত্রধর, অভীক পাল, শুভজিৎ সঞ্জীব দাস, সৌরভ সাহা, ধৃতিমান নন্দী (উইকেট রক্ষক), অর্কজিৎ পাল, রুদ্র সেনগুপ্ত, অভিরাজ বিশ্বাস। কোচ অমিতাভ বিলাসকর, সন্দীপ ব্যানার্জি ও সুবল চৌধুরী।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top