News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফির প্রস্তুতি সফরে রাজ্যের  সিনিয়র ক্রিকেটাররা এখন ব্যাঙ্গালুরুতে
Image

রঞ্জি ট্রফির প্রস্তুতি সফরে রাজ্যের  সিনিয়র ক্রিকেটাররা এখন ব্যাঙ্গালুরুতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা এখন ব্যাঙ্গালুরুতে। ‌ সেখানে জাস্ট ক্রিকেট একাডেমিতে প্রায় দুই সপ্তাহ ধরে রঞ্জি ট্রফির প্রস্তুতি ম্যাচ খেলবে। সঙ্গে চলবে জোরদার অনুশীলন। প্রস্তুতিপর্ব সেরে সিনিয়র ক্রিকেটাররা আগরতলায় ফিরলে চূড়ান্ত দল ঘোষণা করবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ২৬ জন ক্রিকেটার, নয়জন সাপোর্ট পারসোন্যাল সহ ৩৫ জনের দল এখন ব্যাঙ্গালুরুতে রয়েছে। আসন্ন রঞ্জি ট্রফি জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে সিনিয়র ক্রিকেটারদের ব্যাঙ্গালুরুতে প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য রঞ্জি দলের সম্ভাব্য ক্রিকেটাররা হলেন: মানদীপ সিং, জিয়নজিৎ সিং শরথ শ্রীনিবাস, বিক্রম কুমার দাস, বিশাল ঘোষ, রজত দে, তেজস্বী জয়সোয়াল, রিয়াজ উদ্দিন, শ্রীদাম পাল, সম্রাট সূত্রধর, জয়দীপ বণিক, বাবুল দে, শংকর পাল, শুভম ঘোষ, মনিশঙ্কর মুরাসিং, বিক্রম দেবনাথ, অজয় সরকার, সৌরভ দাস, চিরঞ্জিত পাল, চন্দন রায়, পারভেজ সুলতান, সন্দীপ সরকার, জয়দেব দেব, রানা দত্ত, অভিজিৎ সরকার ও শাহরুখ হোসেন। কোচ পি ভি শশীকান্ত, কিশোর মুহুরী ও ইন্দ্রজিৎ ঘোষ। উল্লেখ্য, ঘরের মাটিতে ২১ অক্টোবর থেকে এবার ত্রিপুরার সিনিয়র দলের রঞ্জি অভিযান প্রতিপক্ষ ওড়িশার বিরুদ্ধে শুরু হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top