News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোটারি ক্লাব অব আগরতলা নবদিগন্ত সামাজিক সংস্থার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের সামগ্রী বিতরণ
Image

রোটারি ক্লাব অব আগরতলা নবদিগন্ত সামাজিক সংস্থার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: গত ২১ শে সেপ্টেম্বর রোটারি ক্লাব অব আগরতলা উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে নবদিগন্ত সামাজিক সংস্থার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ঐ এলাকার প্রায় একশত জন শিশুদের মধ্যে খাতা, কলম, বিস্কুট ইত্যাদি সামগ্রী বিতরণ করে।

উদয়পুরের এই এলাকা এবারের বন্যায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোটারি ক্লাব অব আগরতলা বন্যার সময় নৌকো করে ওই এলাকাতে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছিল। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে এলাকার বয়স্ক মহিলাদের মধ্যে শাড়ী ও পুরুষদের মধ্যে ধূতি বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব আগরতলা ও নবদিগন্ত সামাজিক সংস্থার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিশুরা সহ বয়স্কদের মধ্যেও বেশ উৎসাহ পরিলক্ষিত হয়, রোটারী ক্লাব অব আগরতলার তরফে রোটারিয়ান ডাঃ বিধান গোস্বামী, রোটারিয়ান প্রিয়নাথ দাস, রোটারিয়ান সুজিত চন্দ, রোটারিয়ান কিশোলয় ঘোষ ও নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষে সুব্রত দাস ও পায়েল দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার শিশুশিল্পীরা এক মনোরঞ্জন অনুষ্ঠানের উপহার দেয়।

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top