নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর: কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের উদ্যোগে রাজ্যসমূহের আভ্যন্তরীন আয় ও সংশ্লিষ্ট সমষ্টিগত আয়ের উপর এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। ত্রিপুরার অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের সহযোগিতায় এই কর্মশালা চলবে আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ত্রিপুরা সরকার আয়োজিত এই কর্মশালায় কর্ণাটক, মেঘালয়, রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মণিপুর, দিল্লি, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মতো ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেবে। কর্মশালায় মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) এবং সংশ্লিষ্ট আয় সমষ্টি বা ইনকাম এগ্রিগেটস সমূহকে পরিমাপ করার উপর আলোকপাত করা হবে। এছাড়া, বিভিন্ন রাজ্যের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক জিএসডিপি সম্পর্কিত বোঝাপড়া ও পরিকল্পনা ও নীতি নির্ধারণে জিএসডিপি এর ভূমিকা সম্পর্কে বোঝাপড়া আরো উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্য সমূহের আয় ও সংশ্লিষ্ট আয়-সমষ্টি নিয়ে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর
Releated Posts
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…


















