News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির সদস্যতা অভিযানে ব্যাপক সাড়া, বাড়ি বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Image

বিজেপির সদস্যতা অভিযানে ব্যাপক সাড়া, বাড়ি বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হয়েছে গত ৩ সেপ্টেম্বর থেকে। আর মাত্র এই কয়েকদিনেই রাজ্যের প্রায় ৪ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তথা বিজেপি পরিবারে।

রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম, সর্বত্রই মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পরিলক্ষিত হচ্ছে এই অভিযানকে কেন্দ্র করে।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নিজে জনগণের মাঝে পৌঁছে যাচ্ছেন এই অভিযানকে সফল করার লক্ষ্যে। রবিবার বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করেন তিনি।

সরকার পরিচালনার পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ দারুণভাবে অনুপ্রাণিত করছে সকল স্তরের কার্য্যকর্তাদের।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top