News Flash

Image

পরিত্যক্ত বাড়ি থেকে ১২২ কেজি গাজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ সেপ্টেম্বর: দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের গাবতলী সাধুটিলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিএসএফ এবং পুলিশ অভিযান চালিয়ে ১২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে।

ঘটনায় জানা যায়, রাজনগর কমলপুর বিওপি তে গোপনে খবর আসে এলাকার এই পরিত্যাক্ত বাড়িতে বেশকিছু অবৈধ মাল মজুত রাখা হয়েছে, খবর পেয়ে কমলপুর বিওপির এসিট্যান্ট কমান্ডেন্ট রাহুল কুমার, পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস,এস আই সুজিত সরকার বিএসএফ এবং পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান চালায়।

অভিযান চালাতে গিয়ে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে বেশ কয়েক বস্তা শুকনো গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল, গাঁজা মালিকানা স্বীকার করতে কেউ আসে নি ,পিআরবাড়ি থানা এনডিপিএস এ্যাক্টে একটি মামলা নথিভুক্ত করে যার নাম্বার ০৪২/২৪ আন্ডার সেকশন ২০(বি)(ii)(সি)/২৫/২৭-এ/২৯ এনডিপিএস , মজুত গাঁজার মালিকের খোঁজে পিআরবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top