News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যরাতের বৃষ্টিতে স্বস্তি ফিরলো কিছুটা, মহানগরীর তাপমাত্রাও নিম্নমুখী
Image

মধ্যরাতের বৃষ্টিতে স্বস্তি ফিরলো কিছুটা, মহানগরীর তাপমাত্রাও নিম্নমুখী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার কিছুটা কমলো। শুক্রবার মধ্যরাতের বৃষ্টির সৌজন্যে গরমের দাপটও অনেকটাই কমেছে। শহর থেকে গ্রামাঞ্চল দক্ষিণবঙ্গের সর্বত্রই বিগত ২৪ ঘণ্টা ধরে অসহ্য গরমে নাজেহাল হয়েছিল। শুক্রবার সারাদিন ঘর্মাক্ত গরম সহ্য করতে হয়েছে শহরবাসীকে। তবে শনিবার আবহাওয়া বদলে গিয়েছে, সৌজন্যে মধ্যরাতের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সতর্কতা নেই, তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিন মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও হতে পারে। পরবর্তী দিন ২২ তারিখ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top