News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিষ্কার করার কথা বলে সোনার চেইন নিয়ে চম্পট দিল প্রতারক
Image

পরিষ্কার করার কথা বলে সোনার চেইন নিয়ে চম্পট দিল প্রতারক

আগরতলা, ২১ সেপ্টেম্বর: পরিষ্কার করার কথা বলে সোনার চেইন নিয়ে চম্পট দিল প্রতারক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  শুক্রবার বিকেল  নাগাদ গামাইবাড়ি এলাকার সন্ধ্যা দাসের বাড়িতে দুই যুবক প্রবেশ করে। প্রথমে তামা কাসা ইত্যাদি সামগ্রী পরিষ্কার করার কথা বলে বাড়ির সদস্যদের। বাসন পরিষ্কার করার পর ধীরে ধীরে রুপার চেইন, এরপর সোনার চেইন পরিষ্কার করার ফান্দে ফেলে দেয়। এই পর্যন্ত বাড়ির  সদস্যরা কোন কিছু না বললেও সোনার চেইন যখন পেকেটে ঢুকিয়ে নিতে চায় প্রতারক ঠিক তখনই সন্দেহ হয় তাদের।

 এর পরই বাড়ির সদস্যদের কথার জালে ফেলে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে বাইকে চেপে পালিয়ে যায় প্রতারক দুই যুবক। সঙ্গে সঙ্গে বাড়ির মানুষের চিৎকারে পাড়া পরসি পেছন ধাওয়া করেও প্রতারকের টিকির নাগাল পায়নি। শেষে উনারা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে বলে জানান ।। এদিকে ডট কমের যুগে এধরণের প্রতারনার খবর চাউর হতেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top