News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে এখনো রক্তের সংকট রয়েছে : মেয়র 
Image

রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে এখনো রক্তের সংকট রয়েছে : মেয়র 

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূর করতে আগরতলা পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ড অফিসে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। 

রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূর করতে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সহ আগরতলা পুরো নিগমের ওয়ার্ড অফিস গুলির তরফে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পুরো নিগমের ৪৬ নম্বর ওয়ার্ড অফিসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক কুমার মজুমদার এবং বাজার ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সহ অন্যান্যরা।

 এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে এখনো রক্তের সংকট রয়েছে। ব্লাড ব্যাংক গুলিতে রক্তের মজুদ নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই আহবানে সাড়া দিয়েই ৪৬ নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির সংঘটিত করা হয়েছে বলে তিনি জানান। এ ধরনের রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top