News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফের সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশে অপহৃত যুবক চইলাফ্রু মগ
Image

বিএসএফের সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশে অপহৃত যুবক চইলাফ্রু মগ

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশে অপহৃত যুবক। আজ বিজিবি ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন এবং পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে চইলাফ্রু মগ বিএসএফের কাছে হস্তান্তর করেছে। আজ বিএসএফের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। 

প্রসঙ্গত,গত কিছুদিন আগে বৈধভাবে  বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত হয়েছিলেন চইলাফ্রু মগ। এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। স্বামীকে ফিরে পেতে বিলোনিয়া মহকুমার রাজনগর থানার পুলিশের কাছে আর্জি জানিয়েছিলেন অপহৃত যুবকের স্ত্রী স্বপ্না মগ। সেই অভিযোগ ভিত্তিতে তৎপরতার সাথে সাড়া দিয়ে বিএসএফ যথাযথ পর্যায়ে বিজিবির সাথে যোগাযোগ করে। বিএসএফ, পুলিশ এবং বিজিবি সহযোগিতায় নিজ দেশে ফিরলেন অপহৃত যুবক। বাংলাদেশ থেকে তিন দিন পরে মুহুরী ঘাট সীমান্ত দিয়ে চাইলাফ্রু মগ ফিরে আসায় খুব খুশি তার পরিবারের সদস্যরা।

এদিকে, বিএসএফের তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপে সীমান্ত জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।বিএসএফের তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপে সীমান্ত জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।এদিন স্ত্রী স্বপ্না মগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশে আর ঘুরতে যেতে দেব না আমার স্বামীকে। নিরাপত্তা নেই বাংলাদেশে। 

অপরদিকে চাইলাফ্রু মগের অপহরণের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছিল। তারপর অপহরণকারীদের মধ্যে একজনকে গ্ৰেপ্তার ও অপহরণকারীদের দুটি বাইক আটক করে বাংলাদেশ পুলিশ।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top