News Flash

Image

বাইক ও অটোর সংঘর্ষে আহত সাত

আগরতলা ২০ সেপ্টেম্বর : বাইক ও অটোর সংঘর্ষে আহত হয়েছেন সাতজন ব্যক্তি। আজ তেলিয়ামুড়ার জাতীয় সড়কে পুলিনপুর এলাকায় ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। সাথে সাথে দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ তেলিয়ামুড়ার জাতীয় সড়কে পুলিনপুর এলাকায় বাইক ও অটোর সংঘর্ষ ঘটে। তাতে আহত হয়েছেন সাত জন যাত্রী। বিকট শব্দ শুনতে পেয়ে আশেপাশের স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে তারাই দমকলবাহিনীদের খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

আরও জানিয়েছে, ওই দূর্ঘটনায় আহতরা হলেন সারবিন দেববর্মা, সরবালা দেববর্মা, সঞ্জীব দেববর্মা, রবীমালা দেববর্মা, যোশী রাঙ্খল, চন্দ্রারানী রাঙ্খল। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top