News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের
Image

লীগ ফুটবলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের। দারুন জয়। ৫-১ গোলের বিশাল ব্যবধানে। হারিয়েছে তুলনামূলক কম শক্তিশালী ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব কে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে ২০ তম দিনে ৩৩ তম ম্যাচে রামকৃষ্ণ ক্লাব ৫-১ গোলের বড় ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে টানা চতুর্থ জয় হাসিল করে নিয়েছে। প্রথম ম্যাচে ফরোয়ার্ডের সঙ্গে গোলশূন্য ড্র-এর পর লাগাতর দুটি ম্যাচে যথাক্রমে নাইন বুলেটস এর কাছে তিন গোলে এবং এগিয়ে চলো সংঘের কাছে ন্যূনতম গোলে হারের পর রামকৃষ্ণ ক্লাবকে আর পরাজয়ের সম্মুখীন হতে হয়নি। জুয়েলস কে ২-১ গোলে টাউন ক্লাবকে তিন গোলে লাল বাহাদুর ব্যায়ামাগারকে তিন দুই গোলে হারানোর পর আজ ফ্রেন্ডস ইউনিয়ন কেও হারালো পাঁচ এক গোলের ব্যবধানে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে তিন শুন্য গোলে এগিয়ে ছিল। রামকৃষ্ণ ক্লাবের পক্ষে নাওরেম গোবিন্দাস সিং দুটি এবং নিমগম বাম সানা সিং, সরো খাইবাম মেথি ও নিনগোজাম বলেন সিং একটি গোল করেন। খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, তপন কুমার নাথ, পল্লব চক্রবর্তী ও অভিজিৎ দাস। দিনের খেলা বিকেল সাড়ে তিনটায় এগিয়ে চলো সংঘ বনাম টাউন ক্লাব। সন্ধ্যা সোয়া ৬ টায় ফরওয়ার্ড ক্লাব বনাম জুয়েলস এসোসিয়েশন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top