News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল এক নিরীহ পশুর
Image

প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল এক নিরীহ পশুর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ সেপ্টেম্বর: প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল এক নিরীহ পশু। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠে পুরাতন হাসপাতালে।  বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া পুরাতন হাসপাতালের টয়লেটের সেফটিক টেংকে একটি গাভী পরে আটকে থাকার ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় এক ব্যক্তি। তৎক্ষনাত তিনি তেলিয়ামুড়া পুর  পরিষদের  চেয়ারম্যান  রুপক  সরকারকে খবর জানান। এর পাশাপাশি স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়কেও অবগত করেন।

সঙ্গে সঙ্গেই  পুর পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে সেই গাভীটিকে উদ্ধার করার জন্য স্থানীয় দমকল দপ্তর, মহকুমা প্রশাসনের, এবং স্কাউট গাইডের রেসকিউ টিমের কাছে খবর পৌঁছান। পরে সকলের সম্মিলিত প্রয়াসে গাভীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। একটি নির্বাক জীবের জীবনরক্ষায় সচেতন নাগরিক সহ প্রশাসন এবং স্কাউট গাইডের অতি অল্প সময়ে এগিয়ে এসে কাজটি সম্পন্ন করায় পুর পরিষদের চেয়ারম্যান নিজে বিধায়িকার পক্ষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের এই ঘটনায় সাধারণ মানুষ একদিকে যেমন সকলের প্রশংসা করেন ।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top