News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রাণ কার্যে গিয়ে মৃত জাহিরউদ্দিনের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি বিরোধী দলনেতার
Image

ত্রাণ কার্যে গিয়ে মৃত জাহিরউদ্দিনের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বন্যায় সাধারণ মানুষের সাহায্য করতে গিয়ে বিষাক্ত কোন প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল জাহিরউদ্দিনের। তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

গত ৮ সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল জহিরুদ্দিনের। উল্লেখ্য, বর্তমান ভয়াবহ বন্যার জেরে সাধারণ মানুষ যখন খুবই খারাপ সময়ে ছিলেন তখন সোনামুড়ার  কাঠালিয়া ব্লকের জহিরুদ্দিন এলাকার বন্যা পীড়িত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তখনই বিষাক্ত কিছু জলের মধ্যে তাকে কামড় দেয়। তিনি প্রাথমিক চিকিৎসা নিলেও ধীরে ধীরে তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে ২৭শে আগস্ট সোনামুড়া সিএইচসি-তে আনা হয় এবং সেখান থেকে প্রথমে মেলাঘর এসডিএইচ-এ স্থানান্তরিত করা হয় এবং অবশেষে আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসকদের চেষ্টার পর তার অবস্থার পর আই এল এস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত জহিরুদ্দিন তার স্ত্রী সামসুর নাহার এবং দুই নাবালক সন্তানকে রেখে গেছেন। অবিলম্বে নাহিরুদ্দনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি লেখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top